অমিত আহমেদআমার ব্যক্তিগত ওয়েবসাইট |
|
|
|
| জন্ম রাজশাহীতে। শৈশব কৈশোর কেটেছে ঢাকায়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষার্থে পাড়ি দেই কানাডায়।
সেখানে কম্পিউটার বিজ্ঞানে শেষ করেছি ব্যাচেলর্স, মাস্টার্স। বর্তমানে
পিএইচডি করছি একই বিষয়ে। শৈশব থেকেই নানান পত্র-পত্রিকায় নামে ছদ্মনামে
লিখেছি। লিখেছি কিশোরপত্রিকা, ছোটদের কাগজ, যায়যায়দিন ও অন্যান্য পত্রিকায়।
প্রদায়ক হিসেবে কাজ করেছি দৈনিক মানবজমিন ও দৈনিক ভোরের কাগজে। তিন বন্ধুকে (দিবালোক, পরাগ, হাবিব)
সাথে নিয়ে সম্পাদনা করেছি দেশের প্রথম ট্যাবলয়েড লিটল পত্রিকা
Y2K। প্রবাসে পাড়ি দেবার আগে
কিছুদিন টিভি রিপোর্টার হিসেবে কাজ করেছি চ্যানেল আইতে। অনেকদিন
স্বেচ্ছা অবসরে থাকার পর লেখালেখিতে ফিরে আসি ২০০৭ সালে। বর্তমানে অন্তর্জালিক মাধ্যমে, বিশেষ করে লেখক-সমাবেশ সচলায়তনেই বেশি লিখে থাকি। সচলায়তনে আমার নিজস্ব পাতা গল্পচেরাগ থেকে ঘুরে আসতে পারেন। আমার ব্লগস্পটের লিংক পাবেন উপরের প্যানেলে। এছাড়াও কিছু কমিউনিটি ব্লগে লিখি। আমারব্লগে আছে আমার নিজস্ব পাতা গল্প-আধার, আর বাঁধ ভাঙার আওয়াজ ব্লগে আমার বেলা যে যায়। শখ করে মোবাইল ফোনেই ছবি তুলি। সেই ছবিগুলোর কিছু রেখেছি ফ্লিকারে। আপনাদের মতামতের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি। আমাকে সরাসরি ইমেইল করতে পারেন। ভালো থাকবেন! |
|
© Aumit Ahmed 2008/9 |